Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কর্মহীন হকারদের খাদ্য সহায়তা দিলেন শামীম ওসমান

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১১:৫৫ এএম

কর্মহীন হকারদের খাদ্য সহায়তা দিলেন শামীম ওসমান

Advertisement

কর্মহীন হয়ে পড়া নগরীর হকারদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।

সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেইলগেট, কালীরবাজার ও চাষাঢ়া সিটি হকার্স মার্কেটের সাড়ে ৩শ’ হকারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 

হকার শ্রমিক লীগের সভাপতি রহিম মুন্সি জানান, করোনার জন্য লকডাউনের ২-৩ মাস আগে থেকেই আমরা ফুটপাতে বসতে পারছি না।
 

এর ওপর আবার বর্তমান পরিস্থিতির কারণে হকাররা পরিবার-পরিজন নিয়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করছিল।

এমপি শামীম ওসমান নিজ উদ্যোগে আমাদের খোঁজ নিয়েছেন এবং প্রায় এক হাজার হকার পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন। আমরা আজ প্রায় সাড়ে ৩শ’ হকারকে দিয়েছি এবং আগামী কয়েকদিনে বাকিদের দেয়া হবে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম