Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষকের ধান কেটে দিচ্ছে অর্ধশতাধিক যুবক

Advertisement

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১০:২৮ পিএম

কৃষকের ধান কেটে দিচ্ছে অর্ধশতাধিক যুবক

ছবি: যুগান্তর

Advertisement

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারণে ছাতকে অর্ধশতাধিক শিক্ষিত যুবক স্বেচ্ছায় কৃষকদের পাকা ধান কাটতে শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা বিস্তার রুখতে অন্য জেলা থেকে শ্রমিক না আনতে জেলা প্রশাসনের নির্দেশনার পর বিপাকে পড়ে যায় হাওরের বোরো ফসল আবাদি কৃষকরা। এ সময় কাস্তে নিয়ে ক্ষেতে নেমে পড়েন স্থানীয় যুবকরা।
 
শিক্ষিত যুবকদের এমন মানবিক কাজকে স্বাগত জানিয়েছেন হাওর পাড়ের কৃষকসহ সচেতন মহল।

শনিবার সকালে সরেজমিন হাওরে গিয়ে দেখা গেছে, বৃষ্টিতে ভিজে যুবকরা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের কৃষক শাহ জাহানসহ ১০-১২ জনের জমির পাকা ধান কাটছেন। ধানকাটায় স্বেচ্ছায় অংশগ্রহণ করেন সাইদুর রহমান, এবাদ উল্লাহ, ইউসুফ আলী, ফারুক আলী, ছবির আহমদ, শিহাব আহমদ, ফখর উদ্দীন, হুমায়ুন রসিদ, শাহজান মিয়াসহ ৫০ জন যুবক।

এ ব্যাপারে হাসান আহমেদ জানান, করোনাভাইরাসের আতঙ্কে হাওরের বোরো ফসল কাটার চরম শ্রমিক সংকট দেখা দিলে আমরা স্থানীয় যুবকরা এ কাজ শুরু করেছি। সামাজিক দূরুত্ব বজায় রেখেই আমরা কৃষকদের সহায়তা করছি।

 

Advertisement

ছাতক যুবক ধান

Advertisement

আরও পড়ুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

বিনাপয়সায় সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে আগুন

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

১২ দিনের ব্যবধানে একই গ্রামের দুই স্কুলছাত্র নিখোঁজ

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

গাছে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ, স্ত্রীসহ ছোট ভাই পলাতক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম