Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে বাউফলে কলেজছাত্র খুন

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:৪৭ পিএম

প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে বাউফলে কলেজছাত্র খুন

ফাইল ছবি

Advertisement

পটুয়াখালীর বাউল উপজেলায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে এক কলেজছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে।  এ সময় দু'জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম রেদোয়ান সিকদার (১৯)। তিনি কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নুরুল ইসলাম সিকদার।  
আহতরা হল- আবদুল্লাহ  (১৬) ও ফয়সাল (১২)। তারা নিহতের ছোট ভাই।

জানা গেছে, কিছুদিন আগে রেদোয়ানের ভাবি রেশমা বেগমের সঙ্গে প্রতিবেশী সাহিদা বেগমের রোদে কম্বল শুকানোর জায়গা নিয়ে ঝগড়া হয়। 

এ ঘটনার পর গত শনিবার রাতে সাহিদা বেগমের ছেলে ইমরান (১৬) রেদোয়ানদের বসতঘরে ঢুকে তাকে ও তার অপর দুইভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। 

এ সময় রেশমা বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইমরান পালিয়ে যায়। 

পরে আহত অবস্থায় তিন ভাইকে হাসপাতালে নেয়ার পথে রেদোয়ানের মৃত্যু হয়। রেদোয়ানের দুইভাই আবদুল্লাহ ও ফয়সালকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।  

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং তার ছেলে ইমরানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

পটুয়াখালী বাউফল নিহত

Advertisement

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম