Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু আহত

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৮:৩০ পিএম

গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু আহত

Advertisement

বরিশালের গৌরনদীতে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হল ওই গ্রামের অলিল মোল্লার ছেলে সাব্বির মোল্লা (৯), হালান আকনের পুত্র ইসমাইল আকন (১০)।

বিস্ফোরণে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই ২ শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, বুধবার বেলা ১১টার দিকে ওই গ্রামের সাব্বির মোল্লা ও ইসমাইল আকন মিলে ছাতার  দন্ডের মধ্যে   দিয়াশলাইয়ের (ম্যাস) বারুদ ভরে বাজি তৈরি করে। ওই বাজি প্রতিবেশী মোবারক ফকিরের বাড়িতে বসে ফোটানোর সময় হঠাৎ বিস্ফোরণে ওই ২ শিশু  গুরুতর আহত হয়। এতে সাব্বিরের বাম হাতের ২টি আঙ্গুল বিচ্ছন্ন হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

রাশিয়ার যুদ্ধে নিহত গোপালপুরের ৩ জন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম