বাঘায় স্কুলশিক্ষকের আত্মহত্যা
Advertisement
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২০, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় ফাঁস দিয়ে জুয়েল আহম্মেদ (৩০) নামের এক স্কুলশিক্ষক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার সেহরির সময় ভোররাত ৩টার দিকে নিজ বাড়ির পাশে আম গাছের ডালে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
জুয়েল আহম্মেদ উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বরিশাল বিভাগের পটুয়াখালী সদর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। একপর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। অপর দিকে তার চাকরি বেতনভুক্ত না হওয়ার কারণেও তিনি বিপর্যয়ে ছিলেন। করোনাভাইরাসের কারণে দেশব্যাপী ছুটির মধ্যে কিছু দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
