Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বায়তুশ শরফের নতুন পীর আবদুল হাই নদভী

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ মে ২০২০, ০৯:৩৫ পিএম

বায়তুশ শরফের নতুন পীর আবদুল হাই নদভী

মাওলানা আব্দুল হাই নদভী। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুশ শরফ দরবারের নতুন পীর হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল হাই নদভী। বায়তুশ শরফ দরবারের চতুর্থ পীর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি।

তিনি সদ্যপ্রয়াত পীর মাওলানা শাহ মোহাম্মদ কুতুব উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন। নগরীর দেওয়ানহাট ধনিয়ালাপাড়ায় কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদে ২৩ মে আসরের নামাজের পর তাকে পীর হিসেবে ঘোষণা দেয় বায়তুশ শরফ দরবারের অঙ্গসংগঠন মজলিশে ওলামা বাংলাদেশ। বায়তুশ শরফ দরবারের মুখপাত্র আবদুল আজিজ হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আবদুল হাই নদভী বায়তুশ শরফের দ্বিতীয় পীর শাহ আবদুল জব্বার (রহ.) বড় ছেলে।

মরহুম হুজুরে কেবলা কুতুব উদ্দীন হুজুরের ওফাতের পর বায়তুশ শরফের পীর হিসেবে মজলিশে ওলামা মাওলানা আবদুল হাই নদভীকে পীর হিসেবে মনোনীত করেছেন। শোকাহত দরবারের ভক্তবৃন্দের উপস্থিতিতে বাদ আসর দোয়া মাহফিলের পর তাকে দায়িত্ব দেয়া হয়। এতে উপস্থাপনায় ছিলেন মাজলিসুল উলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল হাই নদভী।

গ্রামের মক্তবে তিনি প্রাথমিক কুরআন শিক্ষা গ্রহণ করেন। সেনেরহাট প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েন। ইবতেদায়ী পাস করেন (প্রাথমিক শিক্ষা সমাপনী) কুমিরাঘোনা আখতারুল উলুম মাদ্রাসা থেকে।

এ ছাড়া ১৯৮৩ সালে লোহাগাড়া বড়হাতিয়া এশাআতুল উলুম মাদ্রাসা থেকে দাখিল, ১৯৮৫ সালে চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম এবং ১৯৮৮ সালে একই মাদ্রাসায় ফাজিল ও ১৯৯০ সালে কামিল পাস করেন।

পরবর্তীকালে ভারতের উত্তর প্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) পাস করেন। পরে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হাদিস তত্ত্বের ওপর এমফিল করেন।
 

Advertisement

চট্টগ্রাম বায়তুশ শরফ

Advertisement

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের অস্তিত্ব, পর্যবেক্ষণে পেট্রোবাংলা

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

গ্রেফতার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম