Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিল্পপতি নুরুল ইসলামের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১০:১৮ পিএম

শিল্পপতি নুরুল ইসলামের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া

Advertisement

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার আসর নামাজের পর বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ পরিচালনা করেন বাউফল উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রহমতউল্লাহ।

এ সময় মরহুম নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুল আলম মিয়া, বাউফল হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, বাউফল উপজেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন ও যুগান্তরের বাউফল প্রতিনিধি আরেফিন সহিদ প্রমুখ।

বিশেষ দোয়া ও মিলাদে বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

নুরুল ইসলাম নিহত শোক

Advertisement

আরও পড়ুন

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

পায়ের ঘষায় উঠে যাচ্ছে নতুন কার্পেটিং

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম