Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

বাজি ফোটাতে গিয়ে শিক্ষার্থীর ৫ আঙুল বিচ্ছিন্ন

গলাচিপা থানা

Advertisement

গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে বাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামের এক শিক্ষার্থীর ডান হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে তার হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চত্রা গ্রামের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে ও গলাচিপা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাসের একপর্যায়ে বাড়ির সামনের রাস্তায় বাজি (দিয়াশলাইয়ের বারুদ ও ছাতার ডাঁট দিয়ে স্থানীয়ভাবে তৈরি) ফোটাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন অমিত। স্থানীয়রা দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রেরণ করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান জানান, আহত অমিতের হাতে ডিগ্লোভিং ইনজুরি অর্থাৎ ত্বক ও নরম টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর ক্ষতিগ্রস্ত হাতটি রক্ষা করা যাবে কিনা, তা নিয়ে আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে আনন্দ-উল্লাস করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম