Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একে একে ডিম থেকে বেরিয়ে এলো ২৯ অজগরের বাচ্চা

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৩:১০ পিএম

একে একে ডিম থেকে বেরিয়ে এলো ২৯ অজগরের বাচ্চা

ছবি: যুগান্তর

Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে বাচ্চা ফোটাল অজগর সাপ। ডিমগুলো থেকে একে একে বেরিয়ে এলো ২৯টি অজগরের বাচ্চা।

বৃহস্পতিবার সকালে সিতেশ বাবুর চিড়িয়াখানাখ্যাত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এ পর্যন্ত ২৯টি আজগরের বাচ্চা সাপ ডিম থেকে বেরিয়ে আসে। সাপ ভয়ঙ্কর হলেও সাপের এ বাচ্চাগুলো একত্রে দেখতে সুন্দর লাগে।

জানা যায়, শ্রীমঙ্গলের পশুপ্রেমী সিতেশ বাবুর হাতে গড়ে ওঠা 'বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন'-এ গত ২৮ মে মা আজগর সাপটি ৩১টি ডিম পাড়ে। তারপর দীর্ঘ প্রায় দুই মাস একটানা খাঁচার ভেতর ডিমে তা দিতে থাকে মা সাপটি।

বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত ২৯টি বাচ্চা ফুটেছে এসব ডিম থেকে।

বাকি দুটি ডিম রয়েছে হয়তো দুই একদিনের ভেতর বাচ্চা বেরিয়ে আসবে। মা অজগর সাপটি এসব ডিম নিজের শরীর দিয়ে পেঁচিয়ে পরম মমত্বে দীর্ঘ দুই মাস একেবারে ক্ষুধার্ত থেকে তা দিয়ে আসছিল।

শেষমেশ ডিম থেকে একে একে ২৯টি বাচ্চা অজগর বেরিয়ে আসে এবং মা সাপটি তার বাচ্চাগুলোর মুখ দেখতে পায়। সদ্য জন্ম নেয়া এসব বাচ্চা অজগরের একেকটির দৈর্ঘ্য দুই ফুট ও তার চেয়ে একটু বেশি।

এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব যুগান্তরকে জানান, মা অজগরটি গত ২৮ মে ৩১টি ডিম দিয়েছিল। দীর্ঘ দুই মাস ডিমে তা দেয়ার পর এ পর্যন্ত ২৯টি বাচ্চা ফুটেছে। বাকি দুটি থেকেও বাচ্চা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, সব বাচ্চা ফোটানোর পর লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ম মেনে বাচ্চাগুলোকে অবমুক্ত করা হবে।

 

Advertisement

শ্রিমঙ্গল অজগর বাচ্চা ডিম

Advertisement

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম