Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৯:৫৪ পিএম

নাটোরে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

Advertisement

নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- ছাত্রশিবিরের বনপাড়া আঞ্চলিক শাখা সভাপতি মধ্য মালিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না (১৯), শাখার সাধারণ সম্পাদক চর নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম (২০), শিবিরকর্মী বনপাড়া মৃধাপাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), জামায়াতকর্মী হারোয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে ও হারোয়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম মোল্লা (৫৭) এবং মোয়াজ্জিন ও হারোয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শিবিরকর্মী সালাউদ্দিন আহমেদ (২০)।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খেলাধুলা ও আপ্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দলে ভেড়ানোর অভিযোগে তাদেরকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
 

Advertisement

নাটোর শিবির আটক

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম