Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাধবপুরে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা!

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১২:৫২ এএম

মাধবপুরে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা!

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০) নামে এক মাদক সেবনকারীর মৃত্যু হয়েছে। তিনি মদপানে মারা গেছেন, নাকি মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে- এনিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নূর রহমান ওই গ্রামের মরতুজ আলীর ছেলে।

নুর রহমানের ছেলে জুয়েল মিয়া জানান, তার বাবাকে এলাকার কয়েকজন মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে।

তিনি জানান, এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তার বাবা মদপান করত। শুক্রবার বিকালে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

হবিগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম