Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির কর্মকাণ্ড শুধু মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ: হুইপ ইকবালুর রহিম

Advertisement

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৬:৩৯ পিএম

বিএনপির কর্মকাণ্ড শুধু মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ: হুইপ ইকবালুর রহিম

Advertisement

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যখন দেশের মানুষকে করোনা মহামারীসহ বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করতে ব্যস্ত, তখন ফখরুল-রিজভীরা টকশো নিয়েই ব্যস্ত। বিএনপির কর্মকাণ্ড শুধু মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। 

বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে দুস্থ মুসলিম ও হিন্দু পুনর্বাসন প্রকল্পের চেক এবং সমাজসেবা অধিদফতর থেকে বিভিন্ন রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

হুইপ বলেন, দরিদ্র মানুষেরা যেন করোনা ও বন্যার অভাব বুঝতে না পারে সে জন্য ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন ও থাকবেন।

এ সময় ক্যান্সার আক্রান্তসহ বিভিন্ন ৩০ জন রোগীর জন্য ৫০ হাজার করে ১৫ লাখ টাকা ও দুস্থ ৫৯ জনের মাঝে আর্থিক অনুদানের জন্য ১০ লাখ ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, ভাইস-চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আরা জেসমিন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ। 

শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল-এর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

Advertisement

দিনাজপুর হুইপ ইকবালুর রহমান

Advertisement

আরও পড়ুন

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম