Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৯:০১ পিএম

সিলেটে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

Advertisement

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া পীরেরবাজার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানায় ২ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদফতর এই অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, অভিযানে এবিসি প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে অবৈধভাবে পলিথিন তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধভাবে পলিথিন উৎপাদনে ব্যবহৃত প্রায় ১০ টন কাঁচামাল, এক টন পলিথিনের রুল এবং দেড় টন পলিথিনসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। অবৈধভাবে পলিথিন উৎপাদনের কারণে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

অভিযানকালে র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন, পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. আলমগীর উপস্থিত ছিলেন।

Advertisement

সিলেট পলিথিন

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

১৪ জনের বিরুদ্ধে মামলা ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম