Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কালিহাতীতে জেএমবি সদস্য আটক

Advertisement

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:১৬ পিএম

কালিহাতীতে জেএমবি সদস্য আটক

ফাইল ছবি

Advertisement

টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জেএমবির সদস্যের নাম জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি (৩৭)। তিনি কালিহাতী উপজেলা বল্লা পূর্বপাড়া গ্রামের মৃত সুলতানের ছেলে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বৃহস্পতিবার দুপুর ১২টার জানান, নারায়ণগঞ্জ ও ফতুল্লা থানা একাধিক বোমা ও বিস্ফোরক মামলায় ২০০৫ সালে গ্রেফতার হয়ে নারায়ণগঞ্জ জেল থেকে ১৫ বছর পর গত ২৭ জুলাই জামিনে বের হন তিনি।

জামিনে বের হয়ে জেএমবি সদস্য জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমি তার নিজ গ্রাম কালিহাতী উপজেলা বল্লা এলাকায় অবস্থান করছিলেন।

ফতুল্লা থানায় বিস্ফোরণ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিও তিনি। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেএমবির সক্রিয় সদস্য জিয়ারুল ইসলাম ওবায়দা ওরফে রুমিকে আটক করা হয়।

Advertisement

কালিহাতী বিস্ফোরণ মামলা আটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম