কালকিনিতে নির্মাণাধীন পাকা বাড়ির ছাদ ভেঙে শ্রমিকের মৃত্যু
Advertisement
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১০:১১ পিএম
মাদারীপুর
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের কালকিনিতে নির্মাণাধীন পাকা বাড়ির ছাদ ভেঙে পড়ে হালান সরদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মাদারীপুর জেলার টুমচর গ্রামের মোসলেম সরদারের ছেলে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দিনমজুর শ্রমিক হালান সরদার কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের কবির হাওলাদারের পাকা বসতবাড়ির কাজ করতে আসেন। এ সময় ওই ভবনের এক পাশের ছাদ হঠাৎ করে হালানের শরীরের উপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিকের ভাই মনির হাওলাদার বলেন, হালানকে আমরা শ্রমিক হিসেবে বিল্ডিংয়ের কাজ করিয়েছি। কাজের সময় তার মাথার ওপর ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, বাড়ির ছাদ ভেঙে পড়ে হালানের মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
