Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাধবপুরে ভারতীয় চা পাতাসহ আটক ২

Advertisement

Icon

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৪:০৫ পিএম

মাধবপুরে ভারতীয় চা পাতাসহ আটক ২

Advertisement

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগান থেকে ভারতীয় চা পাতাসহ সতেজ তাঁতি (৫০) ও মো: জিল্লুর রহমান (৩৩) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে বিজিবি।  

আটককৃত সতেজ তাঁতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের মৃত গোলক তাঁতির পুত্র এবং জিল্লুর রহমান একই এলাকার সুরমা গ্রামের মৃত শাহেদ মিয়ার পুত্র। 

সোমবার তেলিয়াপাড়া বিওপির হাবিলদার মো. ইছাব্বার আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তেলিয়াপাড়া চা বাগানের বিচ লাইন এলাকা থেকে ৩৭৮ কেজি ভারতীয় চা পাতাসহ ওই দুজনকে আটক করে। 

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Advertisement

হবিগঞ্জের মাধবপুর. তেলিয়াপাড়া. চা বাগান. ভারতীয় চা পাতা.

Advertisement

আরও পড়ুন

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম