Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০৯:১৩ পিএম

নাঙ্গলকোটে পল্লী চিকিৎসক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত পল্লী চিকিৎসক মো. জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 বুধবার বিকালে নাঙ্গলকোট উপজেলার বাকীহাটি গ্রামে এ মানববন্ধন করা হয়। এতে গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসেম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভুইয়া, নিহতের মেয়ে ফারজানা আক্তার।

বক্তারা সমাজসেবী পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়ার হত্যাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট আসর নামাজের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ১৩ জনকে আসামি করে তার ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন।

Advertisement

খুন মানববন্ধন

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম