Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিনাশুল্কে আনা পাঁচ হাজার কেজি চোরাই কয়লার চালান জব্দ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৬:৫৫ পিএম

বিনাশুল্কে আনা পাঁচ হাজার কেজি চোরাই কয়লার চালান জব্দ

পাঁচ হাজার কেজি চোরাই কয়লার চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। যুগান্তর

Advertisement

পাঁচ হাজার কেজি চোরাই কয়লার চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের টেকেরঘাট কোম্পানি হেডকোয়ার্টারের বিজিবি টহল দল ওই চালানটি আটক করে।

শুক্রবার দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম  যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একদল সংঘবদ্ধ চোরাকারবারি বিজিবির নজর এড়িয়ে ভারত থেকে রাতের আঁধারে বিনাশুল্কে একটি কয়লার চালান নিয়ে তাহিরপুর সীমান্তের বড়ছড়া শুল্কস্টেশনে থাকা আমদানিকারক প্রতিষ্ঠানের ডিপোর পাশে মজুদ করে রাখে।

এরপর বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি টেকেরঘাট কোম্পানি হেডকোয়ার্টারের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে বিজিবি টহল দল অবৈধ চোরাই কয়লার চালানটি জব্দ করে।

Advertisement

তাহিরপুর কয়লা

Advertisement

আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম