Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদ্যুতের ঝুলন্ত তারে চাচা-ভাতিজার মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো ও পাকুন্দিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২০, ১০:৩৮ পিএম

বিদ্যুতের ঝুলন্ত তারে চাচা-ভাতিজার মৃত্যু

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আজিজুল হক (৫৫) ও রাব্বি (১২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। রোববার দুপুর ১টার দিকে উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং রাব্বি আজিজুল হকের ভাই বজলুল হকের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ের ঝুলন্ত বিদ্যুতের তারে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাব্বি। এ ঘটনা দেখে তাকে উদ্ধার করতে গিয়ে চাচা আজিজুল হকও বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন ও স্বজনরা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

চাটমোহরে কৃত্রিম সংকট গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম