Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটক বিদেশি মদসহ আটক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১২:২৫ এএম

টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটক বিদেশি মদসহ আটক

Advertisement

রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে আসা প্রসাদ পাল (২৫) নামে এক পর্যটককে বিদেশি মদসহ আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পুলিশ বাদী এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক প্রসাদ নেত্রকোনা জেলা সদরের নাগরা পৌর এলাকার অশ্বিনী পালের ছেলে।

এর আগে প্রসাদসহ নেত্রকোনার বিভিন্ন এলাকা হতে ৪০ জনের একটি পর্যটক গ্রুপ ধর্মপাশার মধ্যনগর হতে রোববার দিনভর ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ শেষে সন্ধায় টেকেরঘাট ফিরে এসে রাত্রী যাপন করেন। 

স্থানীয় এলাকাবাসী জানায়, প্রসাদকে বিদেশি মদসহ টেকেরঘাট পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়ার পর তার অন্যান্য সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশী ধাওয়ার মুখে তার সহযোগীরা ফাঁড়ির সামনে থেকে দ্রুত সটকে পড়েন।

রাতে থানার ওসি মো. আতিকুর রহমান যুগান্তরকে জানান, আমদানি নিষিদ্ধ বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, উপজেলার টেকেরঘাট পুরাতন ডাম্পের বাজার সড়কে সোমবার দুপুরে প্রকাশ্যে বিদেশি মদ নিয়ে প্রসাদ পাল ঘোরাফেরার সময় স্থানীয় এলাকাবাসী থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়িকে অবহিত করে। এরপর ওই ফাঁড়ি পুলিশ বিদেশি মদসহ তাকে আটক করেন।

Advertisement

সুনামগঞ্জ মদ

Advertisement

আরও পড়ুন

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

প্রতিমা দেখতে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না শোভন-দিশার

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম