Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জন্মদিন পালনের টাকা দরিদ্রদের দিল স্কুলছাত্রী শর্মি

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো   

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১০:০২ পিএম

জন্মদিন পালনের টাকা দরিদ্রদের দিল স্কুলছাত্রী শর্মি

Advertisement

ফরিদপুর শহরের পুলিশ লাইন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী শর্মি নিজের জন্মদিনে কেক না কেটে ওই অর্থ দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে। মঙ্গলবার ছিল শর্মির ১৫তম জন্মদিন।

তার মা রিবা আক্তার ও বাবা সাগর ভদ্র বলেন, আমাদের একমাত্র সন্তান শর্মির জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পালন করে থাকি, এটা তার পছন্দ নয়। এবার সে সাফ জানিয়ে দিয়েছে- জীবনে যতদিন বেঁচে থাকব জন্মদিনে আর কেক কাটা নয়; দরিদ্র, অসহায় ও পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই, তাদের মুখে খাবার তুলে দিতে চাই। 

সে জন্যই তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের স্টেশন রোড, রাজেন্দ্র কলেজ মোড়, চৌরঙ্গী মোড় ও চকবাজার এলাকায় পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে শর্মি।

এ ব্যাপারে স্কুলছাত্রী শর্মি জানায়, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে যতটা আনন্দ পাওয়া যায়, কেক কেটে বন্ধু-বান্ধবীদের নিয়ে হৈ-চৈ করে সেই আনন্দ পাওয়া যায় না।
 

Advertisement

ফরিদপুর ত্রাণ

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম