Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক ঘুষিতেই প্রাণ গেল ব্যবসায়ীর

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো/মুরাদনগর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৫:১৫ পিএম

এক ঘুষিতেই প্রাণ গেল ব্যবসায়ীর

Advertisement

কুমিল্লার মুরাদনগরে এক ঘুষিতেই প্রাণ গেল আবুল হাসেম নামের এক ব্যবসায়ীর। বুধবার দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক এলাকা কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটে এ ঘটনা ঘটেছে।

নিহত আবুল হাসেম (৭০) উপজেলার ত্রিশ গ্রামের মৃত মহরম আলী মেম্বারের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে।

এদিকে ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় কলেজ সুপার মার্কেট বন্ধ রেখে দুই দিনের শোক পালন করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের ১২নং দোকানটি ক্রয় করা নিয়ে ব্যবসায়ী আবুল হাসেম এবং একই মার্কেটের ব্যবসায়ী আজিম উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়। আবুল হাসেম ৩৪ লাখ টাকায় দোকানটি ক্রয় করেন। এতে আজিম উদ্দিন চরম ক্ষুব্ধ হয়।

বুধবার দুপুরে আবুল হাসেম তার ক্রয় করা দোকানের সামনে গেলে আজিম উদ্দিনসহ ১০-১২ জন মিলে ব্যবসায়ী আবুল হাসেমকে ঘেরাও করে তার চোখ এবং কপালে ঘুষি দিলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, দুই ব্যবসায়ীর বিরোধকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে। মুরাদনগর থানার ওসি নাহিদ আহাম্মেদসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে; জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

কুমিল্লা পুলিশ ঘুষি

Advertisement

আরও পড়ুন

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

দুই বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল ২ জনের

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

খুনের জনপদ কুমিল্লা

অভুক্তের পেট পুরায় ভাসানীর মুসাফিরখানা ৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

৮০ বছর ফ্রি থাকা-খাওয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম