Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামুতে বাস উল্টে নিহত ২

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২০, ০৮:০২ পিএম

রামুতে বাস উল্টে নিহত ২

Advertisement

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন গাড়ির নিচে চাপা পড়ে থাকা বেশ কয়েকজন যাত্রী।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে এ দুর্ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা গেছেন। পাশাপাশি আহত হয়েছেন অনেকেই। তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান চেয়ারম্যান।
 

Advertisement

কক্সবাজার দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম