Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ার বিলে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৮:১৫ পিএম

বগুড়ার বিলে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

Advertisement

বগুড়ার সোনাতলায় বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আউচার বিল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী বগুড়ার সোনাতলার ফুলবাড়ি গ্রামে আউচার বিলে স্থানীয়রা শনিবার সকাল থেকে মাছ ধরছিলেন। দুপুরে দিকে কচুরিপানার ভিতরে এক ব্যক্তির গলিত লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

এসআই রহিম জানান, লাশটি এক মাসের অধিক সময়ের। লাশ গলে বিকৃত হয়ে গেছে; তাকে চেনা যাচ্ছে না। তার পরনে খয়েরি লুঙ্গি ও ছাই রঙের টিশার্ট ছিল। বিকাল পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসীদের ধারণা, এক মাসের বেশি সময় আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ বিলে ফেলে গেছে। অথবা ওই ব্যক্তি বিলে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন। এ ব্যাপারে সোনাতলা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

Advertisement

বগুড়া লাশ

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম