Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাশরাফির মা-বাবা করোনামুক্ত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৪:০৮ পিএম

মাশরাফির মা-বাবা করোনামুক্ত

Advertisement

 
করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মা-বাবা। 

শনিবার টেস্টে মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা হামিদা মুর্তজার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।

মহামারী করোনায় আক্রান্ত হয়েছিল বাংলাদেশের সফলতম অধিনায়কের গোটা পরিবার। প্রথমে তার শাশুড়ি করোনায় আক্রান্ত হন বলে জানা যায়। এর পর মাশরাফি নিজে এবং তার ভাই মোরসালিন বিন মুর্তজা ভাইরাসটিতে আক্রান্ত হন বলে খবর আসে।

কদিন পর মাশরাফিপত্নী সুমনা হকও আক্রান্ত হন। 

গত ৭ আগস্ট মাশরাফির বাবা-মাসহ পরিবারের মোট চারজন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে মাশরাফির মামি ও ছোট ভাইয়ের স্ত্রীও ছিলেন। দ্বিতীয় পরীক্ষার পরই তারা কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন। 

পরিবারের সব দ্রুত সেরে উঠলেও মাশরাফির করোনামুক্তি পেতে বেশ সময় লেগে যায়। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। গত ৪ জুলাই দ্বিতীয় টেস্ট করানোর পর পজিটিভ ফল আসে। ফের টেস্টে ২৪ দিন পর গত ১৪ জুলাই নেগেটিভ ফল আসে তার।
 

Advertisement

করোনা মাশরাফি মুক্ত বাবা মা

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম