Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৬:৩১ পিএম

দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় একজন নিহত

চুয়াডাঙ্গা

Advertisement

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার জয়রামপুর গ্রামের কেটোপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হানেফ জোয়ার্দার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দারের ছেলে। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বাইসাইকেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলেন হানেফ জোয়ার্দার। এ সময় কেটোপুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। দীর্ঘদিন থেকে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি। পরবর্তীতে জমি কিনে ওই গ্রামেই বসবাস করছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা ট্রেন মৃত্যু

Advertisement

আরও পড়ুন

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

বিকালে সাংগঠনিক সভা পরিচালনা, সন্ধ্যায় এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম