Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোলাইমদ তৈরি-বিক্রির দায়ে নারীর ৫ বছরের কারাদণ্ড

Advertisement

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১০:৩৬ পিএম

চোলাইমদ তৈরি-বিক্রির দায়ে নারীর ৫ বছরের কারাদণ্ড

Advertisement

বরিশালে চোলাইমদ তৈরি করে বিক্রি করার অপরাধে এক নারী মাদক কারবারিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মাহবুব আলম রোববার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারী হলেন আশা গোমেজ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার লিমন গোমেজের স্ত্রী।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই নারীর বিরুদ্ধে ২০১১ সালের ১৯ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

মামলার অভিযোগে তিনি বলেন, মদ তৈরি করে বিক্রি করার খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার অধিদফতরের এসআই আবদুর রব তদন্তে সত্যতা পেয়ে একই সালের ৯ সেপ্টেম্বর আসামি আশার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতের আঁধারে ফেরত নিল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতের আঁধারে ফেরত নিল

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, স্বাভাবিক কার্যক্রম বন্ধ

দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলার আসামি রিমান্ডে

দুর্গাপুরে সাংবাদিক হত্যা মামলার আসামি রিমান্ডে

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম