Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত কোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হেলপার

Advertisement

Icon

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৯:৩১ পিএম

চলন্ত কোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হেলপার

Advertisement

নীলফামারীর জলঢাকায় চলন্ত নৈশকোচ থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার নয়ন (২৭) নিহত হয়েছেন। সোমবার রাতে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের বিজলীরডাঙ্গা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়নের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টায় ডিমলা থেকে ছেড়ে আসা 'সাকিল ক্লাসিক' নামে নৈশকোচটি ঢাকা-গাবতলী যাওয়ার পথে জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের বিজলীরডাঙ্গা নামক এলাকায় গাড়ির হেলপার নয়ন চলন্ত গাড়ি থেকে মাটিতে পড়ে যান। এ সময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধাওয়ার মুখে বাসটি জলঢাকা বাসস্ট্যান্ড চত্বরে রেখে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে কোচটিকে জব্দ করে লাশ থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

নীলফামারী

Advertisement

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ হীরাকে সংবর্ধনা

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

যুগান্তরে সংবাদ প্রকাশ রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

রংপুরে মাউশির সহকারী পরিচালক সাদাকাত ওএসডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম