Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরের সাবেক ফটোসাংবাদিক ইকবালের মায়ের ইন্তেকাল

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৫৫ পিএম

যুগান্তরের সাবেক ফটোসাংবাদিক ইকবালের মায়ের ইন্তেকাল

Advertisement

রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার শামসুল বারীর স্ত্রী ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর সাবেক ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবালের মা রোকেয়া পারভীন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)।

বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোকেয়া পারভীনের ছোট ছেলে যুগান্তরের রাজশাহী ব্যুরোর সাবেক ফটোসাংবাদিক আবদুল্লাহ ইকবাল বর্তমানে ফিনল্যান্ড প্রবাসী এবং ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র সাংবাদিক। এছাড়া দৈনিক আজকের কাগজ, আমাদের সময়, যমুনা টিভি, ইউরোপিয়ান প্রেস ফটো এজেন্সিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি কাজ করেছেন।

সাংবাদিক আবদুল্লাহ ইকবালের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Advertisement

রাজশাহী

Advertisement

আরও পড়ুন

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম