Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

সড়ক দুর্ঘটনায় নিহত মাহির ওয়াসিফ মিতুল। ফাইল ছবি

Advertisement

জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় ট্রাক চাপায় মাহির ওয়াসিফ মিতুল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার আনুমানিক রাত ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ডালিম পেট্রল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিতুল জেলার ক্ষেতলালের সহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া ডালিম পেট্রল পাম্প থেকে ডিজেল নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে রওনা হলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাইক আরোহী মিতুল নিহত হন। 

জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থীর

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থীর

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

আরও পড়ুন

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইক আরোহীর

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

জার্মান পর্যটকের ব্যাগ চুরির ঘটনায় পুলিশ হেফাজতে যুবক

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

দুই চাচাতো ভাইয়ের মারামারির পর একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম