Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

সংগৃহীত

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান প্রামাণিক (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মধুপুর পৌরসভার নয়াপাড়া এলাকার বাদশা প্রামাণিকের ছেলে। তিনি পৌর ছাত্রদলের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শ্বশুরবাড়ি কুড়ালিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে মধুপুরে ফিরছিলেন মিজান। পথে ইউএনওর বাসভবনের সামনের সড়কের একটি উঁচু অংশে (স্পিড ব্রেকার) ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তার মাথার এক পাশে গুরুতর আঘাত লাগে। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিজানের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মধুপুর উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

নিহত মিজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। এ ছাড়া মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রোববার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানকে দাফন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

সিলেটে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ জন নিহত

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আরও পড়ুন

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম