Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

আল আমিন। ছবি: সংগৃহীত

Advertisement

চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ যান। আসার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ  থেকে কেক কিনে আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ২ এসআইসহ আহত ৬

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

আরও পড়ুন

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম