Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদারীপুরে আ’লীগ নেতাকে হত্যাচেষ্টা, স্ত্রীসহ গ্রেফতার ২

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৩:০২ পিএম

মাদারীপুরে আ’লীগ নেতাকে হত্যাচেষ্টা, স্ত্রীসহ গ্রেফতার ২

ছবি: যুগান্তর

Advertisement

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় তার স্ত্রী মিলি আক্তারসহ (৪২) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর জনের নাম সাইদুর রহমান (২৩)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
 
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) চলতি মাসের ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় পুঁতা দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার।

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস আহম্মেদ নিজে বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে মিলি আক্তার ও তার সঙ্গে থাকা সাইদুর রহমান নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রাতেই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা রাজীব হোসেন বলেন, স্বামীকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তার ও তার সঙ্গে থাকা সাইদুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছি। তারা ডিবি পুলিশের হেফাজতে আছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ ও তর্কবিতর্কের কারণেই পুঁতা দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান বলেন, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের রাতেই মাদারীপুরে নিয়ে আসা হয়েছে।

Advertisement

মাদারীপুর আওয়ামী লীগ স্ত্রী মামলা

Advertisement

আরও পড়ুন

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম