Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে বসতঘরে বন্যহাতির তাণ্ডব, নারীর মৃত্যৃ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৯ পিএম

বান্দরবানে বসতঘরে বন্যহাতির তাণ্ডব, নারীর মৃত্যৃ

ফাইল ছবি

Advertisement

বান্দরবানের লামা উপজেলায় বসতঘরে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম আশফিয়া বেগম (৬৪)।

মঙ্গলবার ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশফিয়া বেগম একই এলাকার মৃত তালকুদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে আন্ধারীপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করেছে। এ সময় পালাতে গিয়ে বন্যহাতি পায়ের নিচে পিষ্ট হয়ে আশফিয়া বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।

ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আলম বলেন, সরই ইউনিয়নে বন্যহাতির কয়েকটি দল আশ্রয় নিয়েছে। বন্যহাতিরা প্রতিদিনই মানুষের ঘরবাড়ি এবং ফসলি জমি লণ্ডভণ্ড করছে।

লামা বন বিভাগের কর্মকর্তা এসএম কায়ছার বলেন, বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

হাতি আক্রমণ নারী নিহত

Advertisement

আরও পড়ুন

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

স্ত্রীকে ফোন করে প্রবাসীর ছেলের আত্মহত্যা

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম