Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের পরদিন চুরির পর পুড়িয়ে দিল প্রবাসীর বাড়ি

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম

বিয়ের পরদিন চুরির পর পুড়িয়ে দিল প্রবাসীর বাড়ি

Advertisement

সিলেটের বিশ্বনাথে বিয়ের পরের রাতে জনশূন্য ঘরে চুরির পর পুড়িয়ে দিয়েছে সৌদি প্রবাসীর বাড়ি। সোমবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে উপজেলার অলংকারি ইউনিয়নের মীরগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মাহমুদ আলীর (৬০) বাড়িতে। 

এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি ও পুড়ে যাওয়া আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দেশে অবস্থানরত সৌদি আরব প্রবাসীর কলেজপড়ুয়া ছেলে খালেদ মিয়া (২২) অভিযোগ করে বলেন, রোববার তার দ্বিতীয় বোন রাহিমা বেগমের (২১) বিবাহ অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে পরিবারের সবাই ঘর বন্ধ করে রাহিমা বেগমের বাড়িতে চলে যান। ওই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখতে পান তালাবদ্ধ বাড়ির ৪টি ঘরেই আগুন জলছে। ঘরের তালা খুলে গ্রামের লোকজনের সহযোগিতায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হন। 

পরে দেখতে পান শুধু আগুনই নয়, তাদের রান্না ঘরের চুলার উপরের ছাউনি খুলে চোর ঘরে প্রবেশ করেছে। এ সময় স্টিলের আলমিরার তালা ভেঙে বড় বোনের তিন ভরি ও মায়ের চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে ঘরের চারটি রোমে আগুন ধরিয়ে চলে যায় চোরেরা। এতে ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি শামীম মূসা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Advertisement

সিলেট বিশ্বনাথ

Advertisement

আরও পড়ুন

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম