Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ সদস্যের পর নদী থেকে উদ্ধার হল তার ছেলের লাশ

Advertisement

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম

পুলিশ সদস্যের পর নদী থেকে উদ্ধার হল তার ছেলের লাশ

Advertisement

মধুমতি নদীতে পড়ে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধারের দুই দিন পর তার ছেলে ছয় মাসের শিশু আনাসের লাশ উদ্বার হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া এলাকার মধুমতি নদীতে আনাসের লাশ ভেসে উঠে। 

পরে এলাকাবাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 

জানা গেছে, গত শুক্রবার নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট এলাকায় লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয়মাস বয়সী শিশুপুত্র আনাসসহ পরিবারের কয়েকজন সদস্য মিলে ট্রলারযোগে মধুমতি নদীতে ঘুরতে বের হন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ঘাটের দিকে ফিরছিলেন। এ সময় কালনা ঘাটে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছলে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে। তখন মাঝনদীতে ট্রলারটি নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান ও তার শিশুপুত্র আনাস নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজের ২ দিন পর গত রোববার পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ানের লাশ মহিসাপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান নিখোঁজ শিশুপুত্র আনাসের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

Advertisement

নড়াইল লোহাগড়া লাশ উদ্ধার

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

১৪ জনের বিরুদ্ধে মামলা ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

ভুয়া প্রতিষ্ঠান ও নথি বানিয়ে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম