Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালথায় সাপের ছোবলে কলেজছাত্রের মৃত্যু

Advertisement

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৪ এএম

সালথায় সাপের ছোবলে কলেজছাত্রের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের সালথায় বিষাক্ত সাপের ছোবলে সফিকুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার রাত ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

সফিকুল সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একই এলাকার লিয়াকত সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সফিকুল হাত-মুখ ধোয়ার জন্য রাত ১০টার দিকে তার বাড়ির পাশের টিউবওয়েলপাড়ে যায়। সেখানে তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়।

পরিবারের সদস্যরা সফিকুলকে রাতেই সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামে আছালোত ওঝার কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সফিকুলকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নগরকান্দা সাপ ছোবল ছাত্র মৃত্যু

Advertisement

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম