Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিচারক স্বামীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার যৌতুক মামলা

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

বিচারক স্বামীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার যৌতুক মামলা

Advertisement

যৌতুকের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে যশোর আদালতে নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামের ইকরামুল হকের মেয়ে ফারজানা নাসরিন এ মামলা করেছেন।

যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন।

আসামি মাসুদ রানা পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের আব্দুল আলিমের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী নিজেই।

বাদী ফারজানা নাসরিন এজাহারে উল্লেখ করেছেন, আসামি মাসুদ রানা পরসম্পদ ও যৌতুকলোভী। ২০১৯ সালের ২১ জুন তিনি শামসি নাহিদ অঞ্চা নামে এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে যৌতুকের দাবিতে নির্যাতন করে ওই বছরের ৪ নভেম্বর তালাক দেন। মাসুদ রানার সঙ্গে ফারজানা নাসরিনের মোবাইল ফোনে পরিচয়।

পূর্বের বিয়ে গোপন করে পারিবারিকভাবে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের সময় মাসুদ রানাকে ৫ লাখ টাকার মালামাল ও দুই লাখ টাকার স্বর্ণালংকার দেয়া হয়। কিছুদিন যেতে না যেতে মাসুদ রানা ঢাকার পূর্বাচলে প্লট কেনার জন্য তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের ৫ লাখ টাকা মাসুদ রানাকে দেয়া হয়। বাকি ৫ লাখ যৌতুকের জন্য মাসুদ রানা তার স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। এক মাস আগে মাসুদ রানা শ্বশুরবাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে মারপিট করে চলে যায়।

এরপর বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ফারজানা নাসরিন আদালতে এ মামলা করেছেন।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ছুরি-রামদার আঘাতকে ভোঁতা অস্ত্র দেখানোর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম