Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

Advertisement

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২ হাজার ৩০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব গৌর চন্দ্র পোদ্দার (চন্দন)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর শাড়ি উপহার পেলেন ২৩০০ নারী

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম