Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

Advertisement

বগুড়ায় টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের তিন দিন পর বিবেকের তাড়নায় স্টেশনের কাউন্টারে ভাড়ার ৩০ টাকা ও একটি চিরকুট রেখে গেছেন ‘মাহী’ নামের এক যাত্রী। শনিবার বিকালে বগুড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির এমন সততা ও দায়িত্ববোধের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র প্রশংসায় ভাসছেন তিনি।

কাগজে হাতে লেখা ওই চিরকুটে উল্লেখ রয়েছে- ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’

চিরকুটে এর বেশি কিছু লেখা না থাকায় ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় মেলেনি।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত লোকাল ট্রেনের টিকিটের নির্ধারিত ভাড়া ১২ টাকা। তবে ওই যাত্রী ঠিক কী হিসাবে বা কয়জনের ভাড়া বাবদ ৩০ টাকা রেখে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপরও সরকারি কোষাগারে অর্থ জমা দিতে ওই টাকার টিকিট কেটে তা নিয়মানুযায়ী ছিঁড়ে ফেলা হবে।

স্টেশনমাস্টার বলেন, যাত্রীর এ ধরনের সচেতনতা ও সততা অত্যন্ত প্রশংসনীয়। তবে স্টেশনে এসে তার বিস্তারিত পরিচয় রেখে যাওয়া উচিত ছিল। পূর্ণাঙ্গ নাম-ঠিকানা থাকলে তাকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো যেত।

তিনি আরও বলেন, রেলওয়ে জনগণের সম্পদ। তাই এর রক্ষণাবেক্ষণ ও রাজস্ব নিশ্চিতে সবাইকে সচেতন হতে হবে। ট্রেনে ভ্রমণের সময় টিকিট কাটা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘মাহী’ নামের ওই যাত্রী সবাইকে সততা ও নাগরিক দায়িত্ববোধের এক অনন্য বার্তা দিয়ে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকছে না বগুড়ায়

বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকছে না বগুড়ায়

আরও পড়ুন

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

দাবি কার্যকরের আশ্বাসে ব্যারিকেড প্রত্যাহার

রাশেদ খান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

ধর্ষণের সময় নারীকে হত্যা করেন সাগর

৭ পুলিশ সদস্যের নামে মামলা সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম