রাশেদ খান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও জামায়াতের অতীত ইতিহাস চক্রান্তের
Advertisement
নারায়ণগঞ্জ ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে। অতীতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একসঙ্গে চক্রান্তের রাজনীতি করেছিল।
রোববার বিকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও জামায়াত অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে জামায়াত ও আওয়ামী লীগ মিলে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। এবারও জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার সব ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
