Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে বক্তব্য দিচ্ছেন মো. রাশেদ খাঁন। ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদে—অর্থাৎ আওয়ামী লীগ ১৬ বছর ভারত আশীর্বাদপুষ্ট হয়েই টিকে ছিল এবং এখন ভারতে বসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চক্রান্ত করছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১৬ বছরে সনাতন ধর্মের মানুষের ওপরে সব থেকে বেশি নির্যাতন হয়েছে, মন্দিরে হামলা হয়েছে এবং এগুলো ছিল পরিকল্পনার অংশ। অর্থাৎ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এক ধরনের বার্তা দেওয়া যে- আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে সনাতন ধর্মের মানুষেরা বেশি নিপীড়নের শিকার হবে এবং এই মানুষদের রক্ষা করার জন্য আওয়ামী লীগকে অবৈধ ক্ষমতায় সমর্থন দিতে হবে, সহযোগিতা করতে হবে। 

তিনি বলেন, বিএনপি সরকার মাত্র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং বিএনপি সরকারের সময়ে এই প্রথম শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। আমাদের কাছে নানান জায়গা থেকে তথ্য রয়েছে যে, এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের চক্রান্ত করবে এবং ভারতকে বোঝাবে যে- আওয়ামী লীগ ক্ষমতায় নাই এজন্য সনাতন ধর্মের মানুষের ওপরে নির্যাতন হচ্ছে। 

রাশেদ খাঁন বলেন, দুর্গাপূজা যাতে সুন্দরভাবে পালন করতে পারে, সেজন্য বিএনপি সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপরে নির্দেশনা আছে, যাতে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত কোনো গোষ্ঠী না করতে পারে। 

ভারতীয় গণমাধ্যমের বিষয়টি টেনে রাশেদ বলেন, আপনারা জানেন যে, ভারতীয় মিডিয়া কিভাবে গুজব রটায়। একজন মুসলমানের ওপরে কোনো একটি জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ভারতীয় বিভিন্ন মিডিয়া পেজে প্রচার করা হয় যে, সনাতন ধর্মের মানুষের ওপরে নির্যাতন চলছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা মিলেমিশে বসবাস করছে এবং আমরা একতাবদ্ধ হয়ে বসবাস করছি- এটি আসলে অনেকে চায় না। বিশেষ করে আওয়ামী লীগ একটি চক্রান্ত তারা করেছে যে, কিভাবে এই সনাতন ধর্মের দুর্গোৎসবকে কেন্দ্র করে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা যায়। আমি আশা করি যে, তারা সেই অরাজকতা সৃষ্টি করতে পারবে না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সবাই আপনাদের পাশে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত: রাশেদ খান

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খান

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

রাশেদ খান বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

ল্যাপটপ চুরি করে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আ.লীগের সক্রিয় হওয়ার পেছনে জামায়াত-এনসিপির দায় দেখছেন রাশেদ খান

আরও পড়ুন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আ.লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে: রাশেদ খাঁন

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম