Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষককে কান ধরে উঠবসের ঘটনায় মামলা দায়ের

Advertisement

Icon

ব‌রিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

শিক্ষককে কান ধরে উঠবসের ঘটনায় মামলা দায়ের

Advertisement

ব‌রিশালে শিক্ষককে কান ধ‌রে উঠবসের ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

নামধারী দুইজন এবং অজ্ঞাত ৭-৮ জ‌নের ‌বিরু‌দ্ধে শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হ‌য়ে এই মামলা‌টি দায়ের করেন বলে মঙ্গলবার রা‌তে জা‌নিয়েছেন ব‌রিশাল কোতয়ালি মডেল থানা পু‌লিশের ওসি নুরুল ইসলাম। 

জানা গেছে, গত ২৬ আগস্ট নগরীর জমজম ইনস্টিটি‌উটের সা‌বেক শিক্ষক মিজানুর রহমান সজ‌লের সঙ্গে তুচ্ছ বিষয় নি‌য়ে দ্বন্দ্বে একই বিদ্যাপীঠের ছাত্র ইম‌তিয়াজ ইমন ও তার সহ‌যো‌গীরা। 

এদিন নগরীর অক্স‌ফোর্ড মিশন রোডে নিয়ে শিক্ষক মিজানুর রহমান সজ‌ল‌কে মারধর ক‌রে তারা। পাশাপা‌শি ওই শিক্ষক‌কে কান ধ‌রে উঠবস ক‌রি‌য়ে সেই  ভি‌ডিও  সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেয়। 

ঘটনার সময় জমজম ইনস্টিটি‌উটের ছাত্রী এবং ছাত্র ইমনের স্ত্রী মনিরাও উপ‌স্থিত ছি‌লেন। তখন ইমন ও তার সহ‌যো‌গীরা ম‌নিরা‌কে যেন ডিস্টার্ব করা না হয় সেজন্য  শিক্ষক সজল‌কে শপথ বাক্যও পাঠ করান, যা ভাইরাল হওয়া  ভি‌ডিওতে দেখা এবং শোনা যায়। 

এবার এই  ঘটনায় শিক্ষক মিজানুর রহমান সজল বাদী হ‌য়ে ছাত্র ইমন ও স্ত্রী ম‌নিরা‌কে নামধারী এবং আরো অজ্ঞাত ৭-৮ জন‌কে বিবাদী ক‌রে মামলা দা‌য়ের ক‌রেন। 

Advertisement

শিক্ষক কান উঠবস ছাত্র অক্স‌ফোর্ড মিশন রো‌ড জমজম ইনস্টিটি‌উট মনীরা ইমন

Advertisement

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম