Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

Advertisement

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ এএম

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

প্রতীকী ছবি

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেলেন তার স্ত্রী আমিনা বেগম (৬০)। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকে আক্রান্ত হওয়ার আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও স্ট্রোক করেন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জলিল-আমিনা দম্পতির ছেলে আলম মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। হয়তো সেকারণেই তারা একসঙ্গে অসুস্থ হয়ে, একই দিনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। 

তিনি বলেন, বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই অর্থাৎ ৫টার দিকে মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম।

বিষয়টি নিশ্চিত করে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, একইদিন কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এরকম ঘটনা খুব কমই হয়। পরিবারের জন্য বিষয়টি বেদনার। তারা আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হোন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

আরও পড়ুন

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম