Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা। মঙ্গলবার রাতে চসিক কার্যালয়ের সামনে তোলা ছবি

Advertisement

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা। 

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করতে গিয়ে নগর ভবনে বাধার মুখে পড়ে পুলিশ। পরে বগাকে গ্রেফতার না করেই ফিরে যায় পুলিশের দল। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন ওই সময় তাকে নগর ভবনে দেখেছেন বলেও জানান।

একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ত্যাগ করে পুলিশ।

এরপর মেয়র ডা. শাহাদাত হোসেন নগর ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করেন। বগার অবস্থান সম্পর্কে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করলে মেয়রের অনুসারীরা তাদের ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাড়িতে ওঠার আগে মেয়র বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’

ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকরা ডিসি-উত্তরের কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক চলছিল। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে নেই।

সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সরকারি নম্বরে একাধিকবার কল ও এসএমএস করা হলেও তিনি সাড়া দেননি। খুলশী থানার ওসি আব্দুর রহিমও কল রিসিভ করেননি।

এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বাসার গোপন পথ দিয়ে পালিয়ে যান তিনি। বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে বগার গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

আরও পড়ুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়াল শীর্ষ সন্ত্রাসী বগা!

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম