Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন বছর বয়সি দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—দক্ষিণ ধর্মপুর হায়দার আলী তালুকদার বাড়ির মোহাম্মদ সরোয়ারের মেয়ে সাফিয়া (৩) এবং মোহাম্মদ বেলাল উদ্দিনের মেয়ে মারিয়া (৩)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় কোনো একপর্যায়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পাড়ে দুই শিশুর স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাউজান উপজেলার গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, একই এলাকার দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জে কে মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক সরোয়ার কামাল বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অবস্থান

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আরও পড়ুন

শিকড়ের সন্ধানে সাইকেলে সিলেট অভিমুখে ২৬ ব্রিটিশ-বাংলাদেশি

শিকড়ের সন্ধানে সাইকেলে সিলেট অভিমুখে ২৬ ব্রিটিশ-বাংলাদেশি

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালাতেন, সেই প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম