Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ২ যুবলীগকর্মী আহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি   

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৯ পিএম

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ২ যুবলীগকর্মী আহত

Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই যুবলীগকর্মীকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনঘরিয়াটোলা গ্রামে সন্তোষের চা দোকানে বসে গল্প করছিলেন স্থানীয় ইউনিয়ন যুবলীগের সদস্য আবদুল্লাহ (২৮) ও প্রবাসফেরত যুবলীগকর্মী মেজবাহ ইসলাম চৌধুরী (৩৪)। 

এ সময় অতর্কিত লাঠিসোটা ও ছুরি দিয়ে উপর্যুপরি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে প্রতিপক্ষরা। 

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।  

আহত মেজবাহ চৌধুরী মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, প্রতিপক্ষ মহিউদ্দিন গ্রুপের কর্মী শাফায়াত ও টিপুসহ একদল তাদের ওপর এই হামলা করেছে। 

এ বিষয়ে স্থানীয় মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন, ঘটনা শুনে দ্রুত আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তী বিষয়াদি  আইনশৃঙ্খলা বাহিনী দেখবে বলে আশা করছি। 

মিরসরাই থানার ওসি (অপারেশন) দীনেশ চন্দ্র জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

যুবলীগকর্মী আহত

Advertisement

আরও পড়ুন

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

রাসিকে সর্বোচ্চ করদাতারা পাবেন সম্মাননা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

তরুণীকে কাশবনে আটকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

চার লাখ মানুষের ভরসা ৯ চিকিৎসক, শয্যা সংকটে রোগীদের ভোগান্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম