Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ পিএম

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

নলিতাবাড়ি

Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মিজানুর রহমান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নালিতাবাড়ী উপজেলার খলাভাঙ্গা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের খলাভাঙ্গা মকবুল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ  বাদল জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিজান তার তিন বন্ধুর সঙ্গে স্থানীয় মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের বারান্দায় বসে আড্ডা দেয়। এর পর থেকে মিজানুর রহমানকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
Advertisement

শেরপুর নলিতাবাড়ি

Advertisement

আরও পড়ুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম