Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মো. জুয়েল রানা যুগান্তরকে জানান, একটি মোটরসাইকেলে করে ওই ৩ আরোহী মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন– মুকসুদপুরের গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) এবং সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।

দুর্ঘটনাস্থলেই ফয়সাল নিহত হন, আরেক আরোহী আল-আমিন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য আরোহী লিয়াকত শেখ আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Advertisement

গোপালগঞ্জের বাসচাপা. ৩ মোটরসাইকেল. আরোহী নিহত.

Advertisement

আরও পড়ুন

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম