Logo
Logo
×
   

সারাদেশ

শিশু ধর্ষণের সময় রংমিস্ত্রি আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৬:০৪ পিএম

শিশু ধর্ষণের সময় রংমিস্ত্রি আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের সময় কালাম (৪৫) নামে এক রং-মিস্ত্রিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ফকিরতলা পলিটেকনিক ইন্সটিটিউটের পাশে একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক কালাম পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেসের আলীর ছেলে। ধর্ষণের শিকার শিশুটি একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ধর্ষক কালাম বিল থেকে ওই মেয়েটিকে শাপলা ফুল তুলে দিচ্ছিল। একপর্যায়ে সে মেয়েটিকে হাত ধরে কথা বলতে বলতে ধানক্ষেতে নিয়ে যায়। ১৫-২০ মিনিট পরও ধানক্ষেত থেকে তারা বের না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়।

পরে, ধানক্ষেতের দিকে স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে কালামকে আটক করে। সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ছেড়ে দেয়ার জন্য কাকুতি-মিনতি করে। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশে ঘটনাস্থল থেকে কালামকে আটক করে থানায় নিয়ে যায়।

ধর্ষণের শিকার শিশু মেয়েটি জানায়, ৫০ টাকা দেয়ার লোভ দেখিয়ে তাকে ধানক্ষেতে নিয়ে যায় কালাম।

সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, স্থানীয়রা ধর্ষক কালামকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কালামকে আটক করে। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম